রাজধানী টাইমস

গোলসংখ্যা সমান, গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি নাকি এমবাপ্পে?

খেলাধুলা ডেস্ক
খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গোলসংখ্যা সমান, গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি নাকি এমবাপ্পে?
কার হাতে উঠবে গোল্ডেন বুট?

দুজনেরই গোলসংখ্যা সমান। ৮টি করে গোল। তবুও গোল্ডেন বুট দখলের দৌড়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কেন এবং কিভাবে নির্ধারণ হয় এই মর্যাদার পুরস্কার?

গোল্ডেন বুট দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কে কয়টি গোল করেছেন তা দেখা হয় না। যদি দুজন বা তার বেশি খেলোয়াড় একই সংখ্যক গোল করে থাকেন, তখন পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে ‘টাইব্রেকার’ নিয়ম ব্যবহার করে ফিফা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রথমে দেখে দুই খেলোয়াড়ের মধ্যে কার অ্যাসিস্ট বা গোলে সহায়তা বেশি। যদি সেই সংখ্যা সমান হয়, তা হলে দেখা হয় সব মিলিয়ে কে কম মিনিট খেলেছেন।

ওই নিয়মের কারণেই এগিয়ে রয়েছেন এমবাপ্পে। ফরাসি সুপারস্টার এখন পর্যন্ত বিশ্বকাপে আটটি গোলের পাশাপাশি তিনবার অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ ১১টি গোলের ক্ষেত্রে তার সরাসরি ভূমিকা রয়েছে। 

আর্জেন্টিনার অধিনায়ক মেসি আটটি গোল করলেও অ্যাসিস্ট করেছেন মাত্র দুইটি। অর্থাৎ দশটি গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে। 

যদি আজই বিশ্বকাপ শেষ হয়ে যায় তা হলে এমবাপ্পের হাতেই উঠত গোল্ডেন বুট। যদিও এ পুরস্কারের দৌড়ে ভালো ভাবে টিকে আছেন মেসি-এমবাপ্পে। আলোচনায় আছে আরও তিনটি নাম হ্যারি কেইন, জুড বেলিংহাম ও আর্লিং হালান্ড।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে অস্ট্রিয়া ফুটবল দল

রাজধানী টাইমস

রোববার, ১২ জুলাই ২০২৬

গোলসংখ্যা সমান, গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি নাকি এমবাপ্পে?

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

দুজনেরই গোলসংখ্যা সমান। ৮টি করে গোল। তবুও গোল্ডেন বুট দখলের দৌড়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কেন এবং কিভাবে নির্ধারণ হয় এই মর্যাদার পুরস্কার?

গোল্ডেন বুট দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কে কয়টি গোল করেছেন তা দেখা হয় না। যদি দুজন বা তার বেশি খেলোয়াড় একই সংখ্যক গোল করে থাকেন, তখন পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে ‘টাইব্রেকার’ নিয়ম ব্যবহার করে ফিফা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রথমে দেখে দুই খেলোয়াড়ের মধ্যে কার অ্যাসিস্ট বা গোলে সহায়তা বেশি। যদি সেই সংখ্যা সমান হয়, তা হলে দেখা হয় সব মিলিয়ে কে কম মিনিট খেলেছেন।

ওই নিয়মের কারণেই এগিয়ে রয়েছেন এমবাপ্পে। ফরাসি সুপারস্টার এখন পর্যন্ত বিশ্বকাপে আটটি গোলের পাশাপাশি তিনবার অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ ১১টি গোলের ক্ষেত্রে তার সরাসরি ভূমিকা রয়েছে। 

আর্জেন্টিনার অধিনায়ক মেসি আটটি গোল করলেও অ্যাসিস্ট করেছেন মাত্র দুইটি। অর্থাৎ দশটি গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে। 

যদি আজই বিশ্বকাপ শেষ হয়ে যায় তা হলে এমবাপ্পের হাতেই উঠত গোল্ডেন বুট। যদিও এ পুরস্কারের দৌড়ে ভালো ভাবে টিকে আছেন মেসি-এমবাপ্পে। আলোচনায় আছে আরও তিনটি নাম হ্যারি কেইন, জুড বেলিংহাম ও আর্লিং হালান্ড।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪