রাজধানী টাইমস
সর্বশেষ
হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও: জামায়াত আমির

হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও: জামায়াত আমির

জাতীয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ দোয়া করেন জামায়াত আমির। এসআরবি বিল ২০২৬ বিলের রিপোর্ট প্রদানের সময় বাড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।  এ বিষয়ে বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে জামায়াত আমির বলেন, ‘আপনার মধ্যে একটা রুহানি তাজল্লি আছে।’ এরপর বিলটির রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাগর যেমন মহান, উদার এবং বিশাল- উনি আলহামদুলিল্লাহ, এর কিছু আসর পড়ার কারণে উনি দুই দিন থেকে চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন, এজন্য উনাকে মোবারকবাদ।’ এরপর দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে শফিকুর রহমান বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’ অন্যদিকে সংসদের নিজ আসনে বসা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আমিন বলে মুখে হাত বুলাতে দেখা গেছে। এদিকে শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি জামায়াত আমির। র‍্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠন করা হলে তা নিয়ে বিরোধী দলের অবস্থানও স্পষ্ট করেন। শফিকুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, ভেরি সিনসিয়ারলি বলছি, আমার এটা সিনসিয়ার সাবমিশন যে যদি এই ধরনের কোনো স্পেশালাইজড ফোর্স গঠন করার জাতির স্বার্থে প্রয়োজন হয়, আমরা বাধা দেব না, ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘কিন্তু এই বিষয়টা কনভিন্স হয়ে করা দরকার। কারণ একবার আমাদের চুন খেয়ে গাল ঘা হয়েছে, এখন দই দেখলেও ভয় লাগে। সে ভয়ের জায়গাটা শুধু বিরোধী দলের না, গোটা জাতির। জাতি ট্রমাটাইজড।’ অতীতে র‍্যাবের মাধ্যমে হওয়া মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘র‍্যাবের দ্বারা মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। নারায়ণগঞ্জের আট খুনের মামলা এর জ্বলন্ত প্রমাণ। আরও যে কত কাণ্ড ঘটেছে এর ভুক্তভোগী আমরা সবাই।’ তিনি আরও বলেন, ‘আমি খুবই খুশি হব, প্রাগম্যাটিক্যালি ‘বাস্তবধর্মীভাবে, ব্যবহারিক দিক বিবেচনা করে’ এটাকে আরেকটু ডেফার করে, আরেকটু স্টাডি করে এই বিলটাকে আগামী সপ্তাহে আনুন। এই সংসদে বিল যদি পাশ না-ও হয়, আমরা কনভিন্স হয়ে আগামীতে আরও ভালো কিছু করতে পারব, আমি আশাবাদী। এই সংসদ মজলুমের সংসদ, মজলুমরা বড় ভয় পায়। জুলুমের কথা স্মরণ হলে এখনো অনেকে ঘুমাতে পারে না।’ সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আরমানের বাচ্চারা ও ফিরে আসার এক বছর পর্যন্ত, তার কাছে আসতে ভয় পেত। এরকম শুধু আরমান না, আরও অনেকেরই এই অবস্থা। সালাউদ্দিন কাদের চৌধুরীর (হুম্মাম কাদের) ছেলের একই অবস্থা।’ তিনি বলেন, ‘আমরা এটাকে (বিল) ভালোভাবে করি। হে রাব্বুল আলামিন, তুমি তার (সালাহউদ্দিন আহমদ) দিলটাকে বড় করে দাও।’ বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও হাসিমুখে প্রতিক্রিয়া জানান। তিনি বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা জানান।
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
সিলেটে যুব মহিলা লীগের নেত্রী লাকি বন্ধুকে নিয়ে আবাসিক হোটেলে

সিলেটে যুব মহিলা লীগের নেত্রী লাকি বন্ধুকে নিয়ে আবাসিক হোটেলে

 একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল, সদস্য সচিব শাহিন

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল, সদস্য সচিব শাহিন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

​চুয়াডাঙ্গায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক

​চুয়াডাঙ্গায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক

সুস্থ প্রজন্ম গড়তে শারীরিক শিক্ষা বাদ দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা নয়

সুস্থ প্রজন্ম গড়তে শারীরিক শিক্ষা বাদ দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা নয়

রাজবাড়ীতে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, গুরুতর আহত স্ত্রী

রাজবাড়ীতে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, গুরুতর আহত স্ত্রী

লটকন চাষে স্বপ্ন বুনছে নরসিংদীর চাষিরা মরজাল বাসস্ট্যান্ডে বিশাল পাইকারি বাজার

লটকন চাষে স্বপ্ন বুনছে নরসিংদীর চাষিরা মরজাল বাসস্ট্যান্ডে বিশাল পাইকারি বাজার

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে জীবিত দুজন উদ্ধার

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে জীবিত দুজন উদ্ধার

হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও: জামায়াত আমির

হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও: জামায়াত আমির

দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

চার সংসদীয় কমিটি পুনর্গঠন

চার সংসদীয় কমিটি পুনর্গঠন

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, নখ তুলে ফেলার হুমকি

মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, নখ তুলে ফেলার হুমকি

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন

দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন

সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত

সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত

নেপালের আকস্মিক বন্যা পরবর্তী পরিস্থিতি

নেপালের আকস্মিক বন্যা পরবর্তী পরিস্থিতি

কোলেস্টেরল থাকার কারণ কি

ওজন কম বা রোগা হওয়া সত্ত্বেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার প্রধান কারণ হচ্ছে— এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। কারণ আপনার শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। এ ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও রোগা ব্যক্তি কখনোই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না— এমনটি নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই, তা মোটেও ঠিক নয়।  চলুন জেনে নেওয়া যাক, রোগাদের যে কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে—  ১. ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। ২. যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন, তাদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যারা মদপান কিংবা ধূমপান করেন, তারা রোগা হলেও তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন-তখন। ৩. রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তারা শরীরচর্চা করেন না একেবারেই। শরীরচর্চা করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে যায়। আর শরীরচর্চা না করলে স্বাভাবিকভাবেই এলডিএলের মাত্রা বেড়ে যায়।  কারণ এমন অনেক মানুষ আছেন, যারা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এসব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

কোলেস্টেরল থাকার কারণ কি
৫ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া যায় না। আপনিও কি তা-ই মনে করেন?

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া যায় না। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন