রাজধানী টাইমস

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল, সদস্য সচিব শাহিন

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট নাজমুল ইসলামকে আহবায়ক ও এস এম শাহিনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

গত ১৫ আগস্ট রাতে কেন্দ্রীয় জাতীয় যুব শক্তি ক্লাবের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় জাতীয় যুব শক্তি সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার মিজি, যুগ্ম আহবায়ক ইমদাদুল শেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জামিরুল ইসলাম, যুগ্ম সংগঠক মীর্জা মোঃ আকরাম, সিনিয়র সংগঠক শিমুল মন্ডল, সংগঠক হাসিবুল ইসলাম, শাওন শেখ, জাকারিয়া রায়হান প্রমুখ।

নবগঠিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাকে রাজবাড়ী জেলা কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি তাদের দেয়া দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে রাজবাড়ী জেলায় খুব শীঘ্রই একটি চমৎকার কমিটি উপহার দিতে পারব।

রাজধানী টাইমস

রোববার, ১৬ আগস্ট ২০২৬

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল, সদস্য সচিব শাহিন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট নাজমুল ইসলামকে আহবায়ক ও এস এম শাহিনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

গত ১৫ আগস্ট রাতে কেন্দ্রীয় জাতীয় যুব শক্তি ক্লাবের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় জাতীয় যুব শক্তি সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার মিজি, যুগ্ম আহবায়ক ইমদাদুল শেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জামিরুল ইসলাম, যুগ্ম সংগঠক মীর্জা মোঃ আকরাম, সিনিয়র সংগঠক শিমুল মন্ডল, সংগঠক হাসিবুল ইসলাম, শাওন শেখ, জাকারিয়া রায়হান প্রমুখ।

নবগঠিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাকে রাজবাড়ী জেলা কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি তাদের দেয়া দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে রাজবাড়ী জেলায় খুব শীঘ্রই একটি চমৎকার কমিটি উপহার দিতে পারব।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪