রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মনোরমা সিনেমা হল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন সহ ২জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম(২৮) এবং উত্তর-দৌলতদিয়া গ্রামের রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)।
শনিবার (৪ জুলাই) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব- ১০।
প্রেসনোটে বলা হয়েছে , গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার সকাল পৌনে ৯ টার দিকে দৌলতদিয়া মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ১হাজার ৫০ পুরিয়া হেরোইনসহ বন্যা বেগম ও পিংকি আক্তারকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা। তারা পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।