রাজধানী টাইমস
সর্বশেষ
মেজর জিয়ার

মেজর জিয়ার "উই রিভোল্ট" ঘোষণাই স্বাধীনতার মূল উপাদান: তথ্যমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে 'উই রিভোল্ট' ঘোষনার মধ্যমে তার মেধা, প্রজ্ঞা ও সাহসিকতার মধ্য দিয়ে যুদ্ধে রুপান্তর করেছেন।এটাই ছিলো স্বাধীনতার অন্যতম উপাদান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।আজ বুধবার(২২শে জুলাই) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত " শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ " শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পরবর্তী কালে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানুষের যে পরিচয় সেটা ভাষার ভিত্তিতে নির্ধারিত হয়ছিলো অনেকে মনে করলেও পরবর্তীতে মানবেন্দ্র লারমা নামক একজন অবাঙালির প্রতিবাদের মধ্য দিয়ে এটা বুঝা গেলো যে ৭১' এ আমরা ভাষার মাধ্যমে পুরোপুরি জাতির পরিচয় নির্ধারিত হয় নি।এমনই এক পরিস্থিতিতে বাঙালিকে একত্রিত করার লক্ষ্যে ৭১ এর মেজর জিয়া ৭৫' এর রাষ্ট্রনায়ক জিয়াতে পরিনত হলেন।তিনি আরো বলেন, পরবর্তীতে মেজর জিয়া জাতির সংকটের সমাধান করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তনের মাধ্যমে। মেজর জেনারেল জিয়াউর রহমান তখন এই ভূখন্ডের জন্য নাগরিকতার ভিত্তিতে সবাই বাংলাদেশি এই জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠা করে গেছেন। এতে করে এখানে অন্য কোনো ধর্ম,বর্ণের, গোত্রের মানুষের কোনো সমস্যা হচ্ছে না।আর এর মাধ্যমেই আমাদের ভৌগোলিক অখন্ডতা রক্ষা করা সম্ভব।তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের মূল বৈশিষ্ট্যই হচ্ছে সবাইকে নিয়ে এই ভূখন্ডে একসাথে বসবাস করা।এছাড়াও সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এমপি, ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড.মোঃ শামছুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড.মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন ইউট্যাবের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ড.নাছির আহমাদ। তাছাড়া স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইমরানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. মোঃ নাছির উদ্দিন।
২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম

সিলেটে যুব মহিলা লীগের নেত্রী লাকি বন্ধুকে নিয়ে আবাসিক হোটেলে

সিলেটে যুব মহিলা লীগের নেত্রী লাকি বন্ধুকে নিয়ে আবাসিক হোটেলে

 একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, গুরুতর আহত স্ত্রী

রাজবাড়ীতে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, গুরুতর আহত স্ত্রী

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

লটকন চাষে স্বপ্ন বুনছে নরসিংদীর চাষিরা মরজাল বাসস্ট্যান্ডে বিশাল পাইকারি বাজার

লটকন চাষে স্বপ্ন বুনছে নরসিংদীর চাষিরা মরজাল বাসস্ট্যান্ডে বিশাল পাইকারি বাজার

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মৃদুলার দৈরাত্য

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মৃদুলার দৈরাত্য

‎কাঁচা মরিচের বাজারে আগুন, হাত দেওয়া দায়

‎কাঁচা মরিচের বাজারে আগুন, হাত দেওয়া দায়

নিয়ামতপুরে সম্প্রীতির আলো ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ইমন

নিয়ামতপুরে সম্প্রীতির আলো ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ইমন

মেজর জিয়ার

মেজর জিয়ার "উই রিভোল্ট" ঘোষণাই স্বাধীনতার মূল উপাদান: তথ্যমন্ত্রী

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

মুখ ঢেকে কথা বলেও কেন ‘লাল কার্ড’ দেখেননি কুকুরেয়া?

মুখ ঢেকে কথা বলেও কেন ‘লাল কার্ড’ দেখেননি কুকুরেয়া?

নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল

রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল

পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

কোলেস্টেরল থাকার কারণ কি

ওজন কম বা রোগা হওয়া সত্ত্বেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার প্রধান কারণ হচ্ছে— এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। কারণ আপনার শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। এ ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও রোগা ব্যক্তি কখনোই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না— এমনটি নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই, তা মোটেও ঠিক নয়।  চলুন জেনে নেওয়া যাক, রোগাদের যে কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে—  ১. ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। ২. যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন, তাদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যারা মদপান কিংবা ধূমপান করেন, তারা রোগা হলেও তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন-তখন। ৩. রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তারা শরীরচর্চা করেন না একেবারেই। শরীরচর্চা করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে যায়। আর শরীরচর্চা না করলে স্বাভাবিকভাবেই এলডিএলের মাত্রা বেড়ে যায়।  কারণ এমন অনেক মানুষ আছেন, যারা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এসব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

কোলেস্টেরল থাকার কারণ কি
৫ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া যায় না। আপনিও কি তা-ই মনে করেন?

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া যায় না। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন