রাজধানী টাইমস

নিয়ামতপুরে সম্প্রীতির আলো ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ইমন

আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের হাট বাজার পাড়া মহল্লায় গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমন। সরকারি কোনো পদ বা সুবিধা ছাড়াই বছরের পর বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই তরুণ সমাজসেবক।

বুধবার (২২ জুলাই)  বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে গণসংযোগ করেন তিনি।

কেন্দ্রীয় জাতীয়বাদী ডিপ্লোমা চিকিৎসক ফোরামের যুগ্ম সদস্য সচিব ও তরুণ সমাজসেবক আল ফুয়াদ ইমন বলেন, মানুষের কল্যাণ করাই আমার জীবনের ব্রত। আমি জনপ্রতিনিধি হই বা না হই, সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম এবং থাকব। তবে শ্রীমন্তপুর ইউনিয়নবাসী যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে সরকারি বরাদ্দের ওপর শুধু নির্ভর না করে আমার ব্যক্তিগত সামর্থ্য উজার করে এই ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তর করব।

স্থানীয়দের মতে, প্রচারণার চেয়ে কাজে বিশ্বাসী এই তরুণ সমাজসেবক তাঁর মানবিক ও উন্নয়নমুখী কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে শ্রীমন্তপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে একটি শক্ত ও ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন, যা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে।

রাজধানী টাইমস

বুধবার, ২২ জুলাই ২০২৬

নিয়ামতপুরে সম্প্রীতির আলো ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ইমন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের হাট বাজার পাড়া মহল্লায় গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমন। সরকারি কোনো পদ বা সুবিধা ছাড়াই বছরের পর বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই তরুণ সমাজসেবক।

বুধবার (২২ জুলাই)  বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে গণসংযোগ করেন তিনি।

কেন্দ্রীয় জাতীয়বাদী ডিপ্লোমা চিকিৎসক ফোরামের যুগ্ম সদস্য সচিব ও তরুণ সমাজসেবক আল ফুয়াদ ইমন বলেন, মানুষের কল্যাণ করাই আমার জীবনের ব্রত। আমি জনপ্রতিনিধি হই বা না হই, সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম এবং থাকব। তবে শ্রীমন্তপুর ইউনিয়নবাসী যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে সরকারি বরাদ্দের ওপর শুধু নির্ভর না করে আমার ব্যক্তিগত সামর্থ্য উজার করে এই ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তর করব।

স্থানীয়দের মতে, প্রচারণার চেয়ে কাজে বিশ্বাসী এই তরুণ সমাজসেবক তাঁর মানবিক ও উন্নয়নমুখী কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে শ্রীমন্তপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে একটি শক্ত ও ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন, যা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪