রাজধানী টাইমস

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

রাজবাড়ীর গোয়ালন্দে চালককে হত্যা করে তার ব্যবহৃত রিক্সাটি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। হতভাগ্য চালকের নাম জাহিদ বিশ্বাস (৪২)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জবানি পাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চামেলী পার্ক নামক এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরিবারে জাহিদের বয়স্ক বাবা,মা স্ত্রী এবং একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে গেল। তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী এবং অন্যান্য রিক্সা চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, জাহিদ বিশ্বাস সাধারনত রাতের বেলায় রিক্সা চালান। রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় ৪/৫ দিন তিনি উপার্জনহীন অবস্থায় বাড়িতেই বসে ছিলেন। পরবর্তীতে ধারদেনা করে নতুন ব্যাটারি লাগিয়ে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে রিক্সাটি নিয়ে তিনি বাড়ি হতে বের হন। কিন্তু বৃহস্পতিবার সারারাত এমনকি শুক্রবার দুপর দুপুর পর্যন্ত বাড়িতে ফেরেননা। ইতিমধ্যে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে নানা জায়গায় খুঁজতে থাকেন। শুক্রবার দুপুর দুইটার দিকে স্হানীয় লোকজন চামেলি পার্কের রাস্তার ঢালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। 

ফেসবুকেও মরদেহের ছবি শেয়ার করেন কেউ কেউ। খবর পেয়ে পরিবারের লোকজনও সেখানে ছুটে গিয়ে লাশের পরিচয় সনাক্ত করেন। সংবাদ পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তারা ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে ধারনা করা হচ্ছে তার ব্যবহৃত রিক্সাটি ছিনিয়ে নিতে দূর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।।

রাজধানী টাইমস

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪