রাজধানী টাইমস

হবিগঞ্জ দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার আমিরখানী এলাকার ফুল মিয়া ঠাকুরের ছেলে তানভীর ঠাকুর (১৮), একই এলাকার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২) এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর এলাকার চন্দনের ছেলে অন্তর (২৫)।

আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহিদুল ইসলাম বাচ্ছু ও থৈগাঁও গ্রামের মিজান মিয়া।

পুলিশ জানায়, বিকেলে জলসুখা ব্রিজের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তানভীর ঠাকুর নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিদুল লস্কর ও অন্তরকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

রাজধানী টাইমস

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হবিগঞ্জ দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার আমিরখানী এলাকার ফুল মিয়া ঠাকুরের ছেলে তানভীর ঠাকুর (১৮), একই এলাকার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২) এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর এলাকার চন্দনের ছেলে অন্তর (২৫)।

আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহিদুল ইসলাম বাচ্ছু ও থৈগাঁও গ্রামের মিজান মিয়া।

পুলিশ জানায়, বিকেলে জলসুখা ব্রিজের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তানভীর ঠাকুর নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিদুল লস্কর ও অন্তরকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪