রাজবাড়ীর গোয়ালন্দে মো. ফারুক শেখ (৪০) নামের ব্যক্তিকে দুই হাত ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার পৌর শহরের পৌর জামতলা বাজারস্থ ১ নম্বর ওয়ার্ড ইসহাক মিয়ার পাড়ার আব্দুল খালেক ছেলে
শনিবার (২২ আগষ্ট) দুপুর ১টা থেকে ২ টার মধ্যবর্তি যেকোন সময় গোয়ালন্দ পৌর জামতলা বাজার সংলগ্ন ১ নম্বর ওয়ার্ড ইসহাক মিয়ার পাড়ার এ ঘটনা ঘটে। নিহত ফারুক স্থানীয় আব্দুল খালেক শেখের ছেলে।
নিহত ফারুক শেখের ছোট ভাই বারেক শেখ বলেন, আমরা তিন ভাই মিলে দৌলতদিয়া যৌনপল্লীতে চায়ের দোকান করি৷ এক এক ভাই এক এক দিন দোকান করি। আজ ফারুক সকাল ৬ টার দিকে দোকান থেকে এসে গোসল করে ওর ঘরে ঘুমাতে যায়। আমি দুপুর সাড়ে ১২ টার দিকেও দেখেছি ঘুমাচ্ছে। দুপুর আড়াইটার দিকে যখন আমার ভাই ওর ঘরে ভাত খেতে দিতে গেছে তখন আমার বড় ভাই দেখতে পেয়েছে ওর ঘরে অনেক রক্ত গলা ও দুই হাত কাটা অবস্থায় ফ্রোরে পরে আছে, তখনই চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, আমার বড় ভাই মোট তিনটি বিয়ে করেছে আমরা জানি কিন্তু কোন বউ থাকেনা। সবাই ছেড়ে চলে গেছে। তিন বউয়ের মধ্যে একটি মেয়ে আছে সেই ভাতিজি আমাদের কাছে থাকে। আমার ভাইয়ের তো কোন শত্রু ছিলোনা, কেনো আমার ভাইকে এরকম নৃশংস ভাবে হত্যা করলো, আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে এসে দেখতে পাই নিহত ফারুক রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। এর আমাদের উদ্ধর্তন কতৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে আসে এবং সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে এসে নমুনা বা হত্যার রহস্যা উদঘাটন বের করার চেস্টা করছেন। হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।