রাজধানী টাইমস

গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌরসভার আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামাণিক, গোয়ালন্দ উপজেলার বায়তুলমাল সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোঃ আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ এনামুল কবির।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এবং তরুণ সমাজকে পরিবেশ বান্ধব কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস। তারা আরো বলেন, সবাই মিলে বেশি বেশি গাছ রোপণ করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যাই।

রাজধানী টাইমস

বুধবার, ১২ আগস্ট ২০২৬

গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌরসভার আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামাণিক, গোয়ালন্দ উপজেলার বায়তুলমাল সম্পাদক মোঃ আইয়ুব আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোঃ আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ এনামুল কবির।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এবং তরুণ সমাজকে পরিবেশ বান্ধব কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস। তারা আরো বলেন, সবাই মিলে বেশি বেশি গাছ রোপণ করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যাই।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪