রাজধানী টাইমস

গোয়ালন্দে প্রবাসীদের অর্থায়নে খেলোয়াড়দের মাঝে বুট ও জার্সি বিতরণ

গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রবাসী দাতা সদস্যদের অর্থায়নে গোয়ালন্দ ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মাঝে বুট ও জার্সি বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে এ বুট ও জার্সি বিতরণ করা হয়।

অর্থায়নে রয়েছেন উপজেলার হাউলী কেউটিল আলিমুদ্দিন শেখের পাড়ার বাসিন্দা ওমান প্রবাসী মোঃ শহিদুল ইসলাম ও কৃঞ্চতলা হাউলী কেউটিল গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী মোঃ মিরাজ বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।

গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির দাতা সদস্য ওমান প্রবাসী মোঃ শহিদুল ইসলাম, দাতা সদস্য সিঙ্গাপুর প্রবাসী মোঃ মিরাজ বিশ্বাস, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি মোঃ ফারুক মোল্লা, কোচ নিত্যানন্দ নন্দী নৃত্য, সহকারি কোচ আরিফ হোসেন নারু, সহকারি কোচ মোঃ এরশাদ মন্ডল প্রমুখ সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বুট ও জার্সি বিতরণ সম্পর্কে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এমন মানবিক দাতা সদস্য আছে বলেই এখনো গোয়ালন্দের বুকে ফুটবল খেলা চলমান রয়েছে। তাদের মত কিছু মানবিক প্রবাসী আছে বলেই আমরা প্রতিদিন ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করতে পারছি। এমন মানবিক কাজের জন্য তাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা র‌ইল।

রাজধানী টাইমস

রোববার, ০৯ আগস্ট ২০২৬

গোয়ালন্দে প্রবাসীদের অর্থায়নে খেলোয়াড়দের মাঝে বুট ও জার্সি বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪