রাজধানী টাইমস

নিয়ামতপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের ৫ আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের গুড়িহারী শালবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর ইউনিয়নের আদমপুর গ্রামের নবীর আলী (৬৫) ও গুড়িহারী শালবাড়ী গ্রামের মৃত মফিদজ উদ্দীনের ছেলে আতিকুর রহমান (৪০), আতিকুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন (৩৫), মৃত ছায়েদ ইসলামের ছেলে আব্দুল জলিল (৬০), শফিকুল ইসলামের মেয়ে নূরশাদী ইয়াসমিন (৩২)। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আতিকুর রহমানের বাড়ির পাশে সাত বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে একই গ্রামের আব্দুল জলিলের দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার সকাল ১১দিকে আতিকুর রহমানের জমিতে আব্দুল জলিল, রিয়াদ আলী, জয়নাল আবেদিন, নূরশাদী, রেহেনা বেগম ও নমির উদ্দিন জোরপূর্বক গাছের চারা রোপন করছিল। এসময় আতিকুর তাদের কাজে বাধা প্রদান করলে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাঁসুয়া, লাঠি, কোদাল, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আব্দুল জলিল ও নূরশাদী ইয়াসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, থানায় এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

রাজধানী টাইমস

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪