ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রাজধানী টাইমস

গোয়ালন্দে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও রোপন

ছবি: প্রতিনিধি

"বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভা ৮ নং ওয়ার্ডে অবস্থিত আব্দুল হালিম মিয়া কলেজের আয়োজনে এ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।

সভাপতিত্ব করেন, আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ঢাকা অঞ্চল মাউশির পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ মোছাঃ বিলকিস বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সরকার ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে আজকের এই আয়োজন। সকল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বৃক্ষ রোপণ করা অতীব জরুরি। এজন্য আমরা প্রত্যেকটি উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো আছে তা থেকে উত্তরণের জন্য বৃক্ষ রোপণের বিকল্প নেই। শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না তা যত্ন করে বেড়ে উঠার সুযোগ দিতে হবে।

এদিন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলদ ও বনজ সহ গাছের চারা বিতরণ করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হালিম মিয়া কলেজের নবনির্মিত ভবনের কলেজ ক্যাম্পাস সবুজায়ন করতে গাছের চারা রোপণ করেন।

রাজধানী টাইমস

শনিবার, ১১ জুলাই ২০২৬

গোয়ালন্দে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও রোপন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪