ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রাজধানী টাইমস

গোয়ালন্দে দুঃস্থ্য মানুষের মাঝে প্রবাসী জাহাঙ্গীর খানের উদ্যোগে আম বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে ওমান প্রবাসী মোঃ জাহাঙ্গীর খানের উদ্যোগে দেড় শতাধিক দুঃস্থ্য ও নিম্নআয়ের মানুষের মাঝে ৫ কেজি করে আম বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বর হতে এ ফল বিতরণ করা হয়।

ফল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, শাহীন আলম, রুবেল আপন মৃধা প্রমুখ। ফল পেয়ে দুঃস্থ্যরা সন্তষ্টি প্রকাশ করেন।

ফল বিতরণ কার্যক্রম সম্পর্কে  শাহীন আলম বলেন, এখন মৌসুমি ফলের মৌসুম চলছে। কিন্তু দুঃখের বিষয় নিম্ন আয়ের অনেক খেটে খাওয়া মানুষের এ ফল কিনে খাওয়ার সাধ্য নেই। সে জন্য এ সমস্ত খেটে খাওয়া অসহায় মানুষের কথা চিন্তা করে জাহাঙ্গীর খান এ ফল বিতরনের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর খান ভাই এর আগেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছেন। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় হোটেল কর্মীর ঘর মেরামত, পৌরসভার প্রতিটি মসজিদে ইফতার বিতরণ, প্রচন্ড তাপদাহে কর্মজীবী ও পথচারী তৃষ্ণার্ত মানুষের মাঝে দীর্ঘদিন শরবত বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি আগামী নির্বাচনে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বিএনপি নেতা জিয়াউল হুদা উজ্জ্বল বলেন, জাহাঙ্গীর খান একজন ভালো মানুষ। তিনি দীর্ঘদিন ধরে সমাজ সেবা মূলক কাজ করে চলেছেন। আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আমি তার জন্য শুভকামনা জানাই।

রাজধানী টাইমস

শনিবার, ১১ জুলাই ২০২৬

গোয়ালন্দে দুঃস্থ্য মানুষের মাঝে প্রবাসী জাহাঙ্গীর খানের উদ্যোগে আম বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে ওমান প্রবাসী মোঃ জাহাঙ্গীর খানের উদ্যোগে দেড় শতাধিক দুঃস্থ্য ও নিম্নআয়ের মানুষের মাঝে ৫ কেজি করে আম বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বর হতে এ ফল বিতরণ করা হয়।

ফল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, শাহীন আলম, রুবেল আপন মৃধা প্রমুখ। ফল পেয়ে দুঃস্থ্যরা সন্তষ্টি প্রকাশ করেন।

ফল বিতরণ কার্যক্রম সম্পর্কে  শাহীন আলম বলেন, এখন মৌসুমি ফলের মৌসুম চলছে। কিন্তু দুঃখের বিষয় নিম্ন আয়ের অনেক খেটে খাওয়া মানুষের এ ফল কিনে খাওয়ার সাধ্য নেই। সে জন্য এ সমস্ত খেটে খাওয়া অসহায় মানুষের কথা চিন্তা করে জাহাঙ্গীর খান এ ফল বিতরনের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর খান ভাই এর আগেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছেন। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় হোটেল কর্মীর ঘর মেরামত, পৌরসভার প্রতিটি মসজিদে ইফতার বিতরণ, প্রচন্ড তাপদাহে কর্মজীবী ও পথচারী তৃষ্ণার্ত মানুষের মাঝে দীর্ঘদিন শরবত বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি আগামী নির্বাচনে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বিএনপি নেতা জিয়াউল হুদা উজ্জ্বল বলেন, জাহাঙ্গীর খান একজন ভালো মানুষ। তিনি দীর্ঘদিন ধরে সমাজ সেবা মূলক কাজ করে চলেছেন। আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আমি তার জন্য শুভকামনা জানাই।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪