রাজধানী টাইমস

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়াগামী নৌপথে ভুল বশত পদ্মার চরে আটকে পড়া ৯৯৯ ফোন পেয়ে লঞ্চে থাকা ৮৫ জন যাত্রী উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল। 

নৌপুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার রাত পৌনে ৮টার দিকে  দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি নামে একটি লঞ্চ পাটুরিয়ার উদ্দেশ্যে র‌ওয়ানা দিলে পথিমধ্যে পদ্মা নদীর মাঝখানে কুশাহাটা নামক স্থানে যাত্রীসহ আটকা পরে যায়। পরে উপায়ান্তর না পেয়ে জাতীয় জরুরি  পরিসেবা ৯৯৯ মাধ্যমে নৌপুলিশকে সংবাদ দিলে দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীতে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ও নৌপুলিশের দুইটি স্পিড বোট দিয়ে যাত্রীদের চর থেকে উদ্ধার করে অন্য আরেকটি লঞ্চ এমভি চিশতিয়াতে স্থানান্তর করে। এসময় নৌপুলিশের সহায়তায় রাত সাড়ে ১১ টার দিকে নিরাপদে পাটুরিয়া লঞ্চ ঘাটে পৌঁছে দেয় যাত্রীদের। তবে এসময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

লঞ্চে থাকা খোকসা থেকে আসা ঢাকাগামী যাত্রী মোজ্জাফফর হোসেন বলেন, জরুরি কাজে ঢাকায় যেতে হবে বিধায় দৌলতদিয়া লঞ্চঘাট থেকে লঞ্চে পাচুরিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মাঝ নদীতে যখন চরে লঞ্চটি আটকে গেলে ঐসময় একটা ধাক্কা খেল, পরে আতঙ্কিত হয়ে পরে। ৯৯৯ এ এক যাত্রী ফোন দিয়ে সহযোগিতা চাইলে কিছুক্ষণ পর নৌ পুলিশ এসে আমাদের নিরাপদে উদ্ধার করে পাটুরিয়াঘাটে পৌঁছে দেয়।

এ ব্যাপারে দৌলতদিয়া নৌপুলিশ  ফাঁড়ির এসআই মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ৮টার দিকে ফজলে রাব্বী ও মাসুম রানা নামে দুইজন যাত্রী ৯৯৯ এ ফোন দিলে আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ট্রালারে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে পৌছে দিয়েছি, তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানী টাইমস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪