রাজধানী টাইমস

শেখ হাসিনা দেশে ফিরলেই সরাসরি কারাগার: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হলে আইনগতভাবে তার সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।​চিফ প্রসিকিউটর জানান, বাংলাদেশ সরকার ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তিনি বলেন,​"তিনি (শেখ হাসিনা) যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে নিজে থেকে তার দেশে আসার সুযোগ নেই। হয় তাকে প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে, অথবা পুশব্যাক করা হবে।"​সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। কেবল তিনি একাই নন, তার সাথে নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে উল্লেখ করেন।​শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনগত প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন:​জামিনের সুযোগ নেই: দেশে এ পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার নজির নেই।​সরাসরি কারাদণ্ড: যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, তাই সংগত কারণেই তাকে বাংলাদেশে পাওয়া যাওয়া মাত্রই প্রথমে কারাগারে পাঠানো হবে।​আপিল প্রক্রিয়া: কারাগারে যাওয়ার পরই কেবল তিনি আইনের আওতায় আপিল করার সুযোগ পাবেন কি পাবেন না, সে বিষয়ে আদালত চূড়ান্ত নিষ্পত্তি করবেন।

শেখ হাসিনা দেশে ফিরলেই সরাসরি কারাগার: চিফ প্রসিকিউটর