রাজধানী টাইমস

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহাসহ বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী কর্মকর্তারা জামায়াতপন্থী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।​বুধবার (১৫ জুলাই) সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর তাঁরা পদত্যাগপত্র জমা দেন।​বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও দাবি বাস্তবায়ন না করার প্রতিবাদে তাঁরা স্বেচ্ছায় একযোগে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।​পদত্যাগকারীদের তালিকা:​অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি): অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন।​অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি): অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।​সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি): অ্যাডভোকেট রবিউল ইসলাম, জুনেদ আহমদ, মোজাম্মিল আলী, রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম এবং মোস্তাফিজুর রহমান।​পদত্যাগের কারণ ব্যাখ্যা করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদের অংশ হিসেবে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি।"

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ