রাজধানী টাইমস

নিয়ামতপুরে অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্নের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অলিউল্লা সরকার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন অলিউল্লা সরকার।

লিখিত বক্তব্যে অলিউল্লা সরকার বলেন, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের চিনোড়া (বামন চিল্লা) মৌজায় ২০১০ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রচালিত নীতিমালা অনুসরণ করে আমি একটি এসটিডব্লিউ সেচ পাম্প স্হাপন করি।

আমার সেচ পাম্প স্হাপনের প্রায় ৯ বছর পর সাবেক খাদ্যমন্ত্রীর ভাই মনা মজুমদারের প্রভাব খাটিয়ে সাধন নামে এক ব্যাক্তি আমার স্কিমের (৪৮০-৫০০) ফুট দূরত্বের মধ্যে অবৈধ ভাবে বসত বাড়ির ভিতর এসটিডব্লিউ সেচ পাম্প স্হাপন করেন। যা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রচালিত নীতিমালা অনুসরণ না করেই প্রভাব খাটিয়ে সেচ পাম্প স্হাপন করা হয়। আমার স্কিমের সাধারণ কৃষকগণকে সাধন বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে, আমার বৈধ সেচ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। 

বিষয়টি নিয়ে আমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ ও উপজেলা সেচ কমিটি সভাপতি বরাবর বার বার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। বিষয়টি নিয়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, স্যাটেলাইট টিভি চ্যানেলে সংবাদ প্রচারিত হলেও কোন প্রতিকার মেলেনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আবেদন করছি দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হউক।

রাজধানী টাইমস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্নের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অলিউল্লা সরকার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন অলিউল্লা সরকার।

লিখিত বক্তব্যে অলিউল্লা সরকার বলেন, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের চিনোড়া (বামন চিল্লা) মৌজায় ২০১০ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রচালিত নীতিমালা অনুসরণ করে আমি একটি এসটিডব্লিউ সেচ পাম্প স্হাপন করি।

আমার সেচ পাম্প স্হাপনের প্রায় ৯ বছর পর সাবেক খাদ্যমন্ত্রীর ভাই মনা মজুমদারের প্রভাব খাটিয়ে সাধন নামে এক ব্যাক্তি আমার স্কিমের (৪৮০-৫০০) ফুট দূরত্বের মধ্যে অবৈধ ভাবে বসত বাড়ির ভিতর এসটিডব্লিউ সেচ পাম্প স্হাপন করেন। যা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রচালিত নীতিমালা অনুসরণ না করেই প্রভাব খাটিয়ে সেচ পাম্প স্হাপন করা হয়। আমার স্কিমের সাধারণ কৃষকগণকে সাধন বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে, আমার বৈধ সেচ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। 

বিষয়টি নিয়ে আমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ ও উপজেলা সেচ কমিটি সভাপতি বরাবর বার বার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। বিষয়টি নিয়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, স্যাটেলাইট টিভি চ্যানেলে সংবাদ প্রচারিত হলেও কোন প্রতিকার মেলেনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আবেদন করছি দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হউক।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪