রাজধানী টাইমস

সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে - নওগাঁয় মোস্তাফিজুর রহমান

বর্তমান সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। নৃ-গোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে মন্তব্য করেছেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দিনের ভবিষ্যৎ, তাদের মেধার মূল্যয়ন দিতেই সরকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক, অসহায় গরীব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন ও গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল দিচ্ছে। সরকারের কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা সহায়তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ সহায়তা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ১৩৪ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৮৯ জন নারীকে সেলাই মেশিন, ৮৯৪ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির অর্থ দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ৪৪৭ জন, মাধ্যমিকের ২৬৮ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৭৯ জন শিক্ষার্থী রয়েছেন।

রাজধানী টাইমস

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে - নওগাঁয় মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪