রাজধানী টাইমস

নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে নলছিটি পৌরসভার বিভিন্ন উন্নয়ন, রাজস্ব ও প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। রাস্তা নির্মাণ, মশক নিধন, জলবায়ু ট্রাস্ট, সোলার স্ট্রিট লাইট, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে যথাযথভাবে কাজ সম্পন্ন না করেই অর্থ উত্তোলনের অভিযোগও করেন তিনি।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অযৌক্তিক বিলম্ব এবং ঘুষ দাবির অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে।

এনায়েত করিম মিশু অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের মু‌ঠো‌ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তাৎক্ষণিকভাবে কোন বক্তব‌্য পাওয়া যায়নি।

রাজধানী টাইমস

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে নলছিটি পৌরসভার বিভিন্ন উন্নয়ন, রাজস্ব ও প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। রাস্তা নির্মাণ, মশক নিধন, জলবায়ু ট্রাস্ট, সোলার স্ট্রিট লাইট, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে যথাযথভাবে কাজ সম্পন্ন না করেই অর্থ উত্তোলনের অভিযোগও করেন তিনি।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অযৌক্তিক বিলম্ব এবং ঘুষ দাবির অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে।

এনায়েত করিম মিশু অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের মু‌ঠো‌ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তাৎক্ষণিকভাবে কোন বক্তব‌্য পাওয়া যায়নি।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪