রাজধানী টাইমস

কুমিল্লায় আজ থেকে মিশুক ও অটোরিকশার লাইসেন্সের আবোদন শুরু

কুমিল্লা সিটি করপোরেশনের  উদ্যোগে মিশুক ও অটোরিকশা নিয়ন্ত্রণ করতে  সিটিতে অটো-মিশুকের লাইসেন্স দিতে আবেদন শুরু হয়েছে। রোববার ৯ আগষ্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে ২০০ টাকা ফি এর মাধ্যমে।  সিটি কর্পোরেশন এলাকার অটো ও মিশুক মালিক এবং চালকদের জন্য লাইসেন্স প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার থেকে। কুমিল্লা সিটিকর্পোরেশন এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।  

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবেনা বলে জানিয়েছেন কুসিক প্রশাসক মো. ইউসফ মোল্লাটিপু।

কুসিক প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তি জানানো হয়েছে অটো ও মিশুক মালিক লাইসেন্স এবং চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। নির্ধারিত শর্তাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে এ  আবেদন গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে সব ধরনের কাগজপত্র যথাযথ ভাবে যাচাই করা হবে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরবর্তী সময়ে প্রতিবছর নবায়ন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবং সফলভাবে পেমেন্ট সম্পন্ন আবেদন কারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। একজন ব্যক্তি বা পরিবার থেকে সর্বোচ্চ একটি মালিক/ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। একাধিক লাইসেন্সের জন্য আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।আবেদনের সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, সম্প্রতি তোলা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদ এবং অটো/মিশুক ক্রয়ের বৈধ রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রতিটি আবেদনের জন্য ২০০ টাকা আবেদন ফিনির্ধারণ করা হয়েছে। অনলাইনে নির্ধারিত পেমেন্ট পদ্ধতির মাধ্যমেআবেদন ফি পরিশোধ করতে হবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আবেদনকারীদের  জন্য বিশেষ শর্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ গ্রহণকারী চালকদের মধ্য থেকে যারা পরবর্তীতে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণহবেন,তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।এ ছাড়া সরকার কর্তৃক সময় সময় জারিকৃত ও প্রচলিত সংশ্লিষ্ট বিধি-বিধান ও নির্দেশনা প্রযোজ্য হবে। নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেলে আবেদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।কুমিল্লা সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য 

https://cocceasybike.gov.bd এ ঠিকানা দেওয়া হয়েছে। অনলাইন পোর্টালটিতে বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের অটো রিকশা লাইসেন্স ব্যবস্থাপনা সিস্টেম চালু রয়েছে।

রাজধানী টাইমস

রোববার, ০৯ আগস্ট ২০২৬

কুমিল্লায় আজ থেকে মিশুক ও অটোরিকশার লাইসেন্সের আবোদন শুরু

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪