রাজধানী টাইমস

আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন খানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকায় এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী মো. কেরামত আলী।

সভায় বক্তারা বলেন, উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তারা মো. দেলোয়ার হোসেন খানকে উপযুক্ত প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, আনোয়ার মোল্লা, মো. জাকির হোসেন খান, সুলতানা আহমেদ মোল্লা, ফরিদ উদ্দিন মৃধা, আবদুল হোসেন খান ও ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম।

সভায় দেলোয়ার হোসেন খান বলেন, আপনারা অতীতে অনেককে নির্বাচিত করেছেন। আমাকে একবার সুযোগ দিলে কাজের মাধ্যমে আপনাদের প্রত্যাশা পূরণ করব।

মাদক-সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ আঙ্গারিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

বিষয় : চেয়ারম্যান প্রার্থী মতবিনিময় সভা দুমকি

রাজধানী টাইমস

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন খানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকায় এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী মো. কেরামত আলী।

সভায় বক্তারা বলেন, উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তারা মো. দেলোয়ার হোসেন খানকে উপযুক্ত প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, আনোয়ার মোল্লা, মো. জাকির হোসেন খান, সুলতানা আহমেদ মোল্লা, ফরিদ উদ্দিন মৃধা, আবদুল হোসেন খান ও ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম।

সভায় দেলোয়ার হোসেন খান বলেন, আপনারা অতীতে অনেককে নির্বাচিত করেছেন। আমাকে একবার সুযোগ দিলে কাজের মাধ্যমে আপনাদের প্রত্যাশা পূরণ করব।

মাদক-সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ আঙ্গারিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪