রাজধানী টাইমস

পরীক্ষা শেষে ঘরে ফেরা হলো না দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত।

নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধু। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, উপজেলার হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিজ এবং আসাদ উল ব্যাপারীর ছেলে স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন নাফিজ ও স্বাধীন। পরীক্ষা শেষ করে তারা দুজনে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

​ঘটনার পরপরই খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

​শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : ঢাকা বিভাগ মৃত্যু সড়ক দুর্ঘটনা নরসিংদী শিবপুর পরীক্ষার্থী মোটরসাইকেল

রাজধানী টাইমস

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পরীক্ষা শেষে ঘরে ফেরা হলো না দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধু। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, উপজেলার হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিজ এবং আসাদ উল ব্যাপারীর ছেলে স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন নাফিজ ও স্বাধীন। পরীক্ষা শেষ করে তারা দুজনে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

​ঘটনার পরপরই খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

​শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪