ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রাজধানী টাইমস

টানা বর্ষণে বিপর্যস্ত মাটিরাঙ্গা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে উপজেলার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, বেলছড়ি ও আমতলী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, প্রচার সম্পাদক সনি ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামী, বড়নাল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. জামাল উদ্দিন জালাল, তবলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী লিটন, সদস্যসচিব হেলাল উদ্দিন, তাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করম আলী মেম্বার, সদস্যসচিব তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতি বৃষ্টির পর প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও বন্যার ক্ষতচিহ্ন এখন স্পষ্ট হয়ে উঠছে। উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তবলছড়ি খাদ্যগুদাম সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ধসের সৃষ্টি হওয়ায় সড়কটি প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের একাধিক স্থানে ধস দেখা দিয়েছে। কোথাও কোথাও রাস্তা ভেঙে ও দেবে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে উপজেলার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, “টানা কয়েক দিনের বৃষ্টিতে জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার করা প্রয়োজন।” 

 খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা জানিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “সড়কগুলো দ্রুত মেরামত করা না হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।”

রাজধানী টাইমস

শনিবার, ১১ জুলাই ২০২৬

টানা বর্ষণে বিপর্যস্ত মাটিরাঙ্গা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪