ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রাজধানী টাইমস

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটে

টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক–বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কে পানি কমে যাওয়ায় এবং আবহাওয়ার উন্নতি হওয়ায় সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক পর্যটন এলাকা থেকে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো যাত্রাপথে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে, সব পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সাজেক থেকে ফিরে আসা পর্যটকরা প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন। তাদের ভাষ্য, সেনাবাহিনীর সময়োপযোগী সিদ্ধান্ত, সার্বক্ষণিক তদারকি এবং সর্বাত্মক সহযোগিতার কারণেই তারা নিরাপদে নিজ গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।

বিষয় : বন্যা খাগড়াছড়ি

রাজধানী টাইমস

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটে

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক–বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কে পানি কমে যাওয়ায় এবং আবহাওয়ার উন্নতি হওয়ায় সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক পর্যটন এলাকা থেকে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো যাত্রাপথে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে, সব পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সাজেক থেকে ফিরে আসা পর্যটকরা প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন। তাদের ভাষ্য, সেনাবাহিনীর সময়োপযোগী সিদ্ধান্ত, সার্বক্ষণিক তদারকি এবং সর্বাত্মক সহযোগিতার কারণেই তারা নিরাপদে নিজ গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪