ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
রাজধানী টাইমস

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

ছবি: প্রতিনিধি
নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। 

সোমবার ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। মাদকের কারণে এক বছর আগে তার স্ত্রী সুমা তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরে আসে। এরপর আবারও পারিবারিক বিরোধ শুরু হয়।

রোববার দিবাগত রাত ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে মহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে মহাতাব সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজধানী টাইমস

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। 

সোমবার ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। মাদকের কারণে এক বছর আগে তার স্ত্রী সুমা তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরে আসে। এরপর আবারও পারিবারিক বিরোধ শুরু হয়।

রোববার দিবাগত রাত ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে মহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে মহাতাব সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজধানী টাইমস

সম্পাদক ও প্রকাশক: মো. শাহিদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত রাজধানী টাইমস ২৪