রাজধানী টাইমস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ নেতৃত্ব: তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী সূর্য

সদ্য বিলুপ্ত হয়েছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি। আর এই বিলুপ্তির পর থেকেই নতুন নেতৃত্বের হাওয়ায় সরগরম তিতুমীর কলেজ ক্যাম্পাস। নতুন কমিটিতে কার হাতে উঠছে নেতৃত্বের দায়িত্ব—তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে সাধারণ কর্মী ও শিক্ষার্থীদের দাবি একটাই: পদ-পদবি নয়, যারা রাজপথে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জেল-জুলুম, গুম, হামলা ও মামলার মুখোমুখি হয়ে জীবন বাজি রেখেছিলেন, সেই তরুণ উদীয়মান ছাত্রনেতাদেরই আসতে হবে শীর্ষ নেতৃত্বে।ফ্যাসিবাদের রক্তচক্ষু ও দমন-পীড়নের সেই কালো দিনগুলোতে রাজপথে অন্যতম অগ্রগামী মুখ ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। ২০২৩ সালের শেষের দিক। তৎকালীন স্বৈরাশাসক শেখ হাসিনার নির্দেশে ঢাকা সিএমএম কোর্ট চত্বর থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় সূর্যকে।​এরপর একটানা ৩ দিন ডিবির কাউন্টার টেররিজম ইউনিটের হেফাজতে সম্পূর্ণ গুম রেখে তার ওপর চালানো হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। ৩ দিন পর তাকে গ্রেফতার দেখিয়ে বিদ্ধ বিচারবিভাগের নির্দেশে পাঠিয়ে দেওয়া হয় জেলহাজতে।টানা ৬০ দিনের জেল ও রিমান্ডের অমানুষিক নির্যাতন সহ্য করে অত্যন্ত নাজুক ও ভাঙা শরীর নিয়ে কারামুক্ত হন নোবেল। কিন্তু নির্যাতনের ক্ষত তাকে থামিয়ে রাখতে পারেনি। রাজপথের এই লড়াকু সৈনিক দমে যাননি একটুও। কারামুক্ত হয়েই পুনরায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।​পরবর্তীতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিশাল কর্মী-সমর্থক নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েন সূর্য। শেখ হাসিনার পতনের ১ দফা দাবি আদায়ে তিতুমীর কলেজের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন তিনি।আগামীর ছাত্ররাজনীতি নিয়ে তার পরিকল্পনা কি, জানতে চাওয়া হলে সূর্য বলেন, ​"আমরা তিতুমীর কলেজ ছাত্রদলে এমন নেতৃত্ব চাই, যার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। যে জ্ঞানভিত্তিক, শিক্ষার্থীবান্ধব ও কর্মীবান্ধব রাজনীতির চর্চা করবে।তিনি আরও বলেন, নেতৃত্বের আসনে তাকেই মানায় যে হবে সৎ, পরিশ্রমী ও মেধাবী—এবং একই সাথে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে যার ছিল অগ্রগামী ও ত্যাগের রেকর্ড।"​বছরের পর বছর ধরে হামলা-মামলা, জেল-জুলুম সহ্য করে, গুম ও নির্যাতনের হাত থেকে ফিরে এসেও যিনি আদর্শের প্রশ্নে অবিচল থেকেছেন—সেই নোবেল ইসলাম সূর্যকে কেন্দ্র করে এখন আশার আলো দেখছেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।সবার প্রত্যাশা, রাজপথের পরীক্ষিত এই ত্যাগী নেতাই তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন দিশারী হয়ে জ্ঞানভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব নতুন ধারার রাজনীতির শুভ সূচনা করবেন।

অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ নেতৃত্ব: তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী সূর্য