রাজধানী টাইমস

এস কে কামরুল হাসান

এস কে কামরুল হাসান

সাতক্ষীরা


কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

ভারতের কলকাতার আবাসিক হোটেলে আগুনে নিহত আলিমুজ্জামান সাজুর মৃতদেহ (৪৫)  আজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। গত ১৯ আগস্ট বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলতায় একটি হোটেলে অগ্নিকান্ডে নিহত হন তিনি  সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের আলিমুজ্জামান সাজু  তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৭) নিহত হয়। তারা উভয়ই চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন। রাতে ওই হোটেলে আগুনে  বাংলাদেশী ৭ জন নিহত হন। তাদের মধ্যে দুইজন সাতক্ষীরার। দুইদিন আইনী প্রক্রিয়া  শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়। এরমধ্যে আলিমুজ্জামান সাজুর মৃতদেহ দুপুরে দেশে প্রবেশ করেছে।নিহত রেবতি সরকারের দেবর সঞ্জয় সরকার জানান, তার ছেলে মেয়ে ভারতে অবস্থান করায় সেখানে তার মৃতদেহ সৎকার করা হয়েছে।ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, দুপুর ১২ টার পর সাজুর মৃতদেহ তারা গ্রহণ করেছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেছেন।সাতক্ষীরা ৩৩ বিজিবি ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান দু দেশের জিরো পয়েন্টে লাশ গ্রহন করা হয়।

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর